২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রাক চাপায় নিহত ১ আহত ২, হেলপার ও ট্রাক আটক

কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত ও ২ ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরতলীর নতুন বাহারছড়া ৬নং জেটি ঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওসমান সওদাগর (৩৫) ৬নং ঘাট এলাকায় একজন মুদি দোকানী। তার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় ঘাট এলাকা থেকে একটি ট্রাক মাল খালাস করে বের হওয়ার পথে দুবাই বুড়ির বরফ কলের কাছে তিন জনকে দেয়ালের সাথে চাপা দেয়। এতে তাদের তিনজনেরই শরীর থেতলে যায়।

আহত দুইজন মহেশখালীর পুটিবিলা এলাকার আবদুস শুক্কুর (২৮) ও সাতকানিয়া উপজেলার সোলেমান (৪৫) কে আল ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা দু’জনই ঘাট এলাকায় খুচরা বরফের ব্যবসা করেন। তাদের অবস্থাও আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রাকটির চালক মাল খালাস করার জন্য ঘাটে লাগিয়ে হোটেলে ঘুমাতে যায়। মাল খালাস শেষ হলে হেলপার ইউসুফ ট্রাকটি ঘাট থেকে বের করে আনার সময় ৩ ব্যবসায়ীকে চাপা দেয়।

স্থানীয়রা হেলপার ইউসুফ ও ট্রাকটি আটক করে কক্সবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।