২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মারামারিতে নিহত ১

জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে বুধবার বিকেল সাড়ে ৫ টায় শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ঈদগাহ মোড়ে আলাউদ্দিন (৪০) নামে একজন নিহত এবং রূপম (৩০) নামে একজন আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

স্থানীয় সূত্র জানায়, চককীর্তি গ্রামের আরজেসের সঙ্গে পারিবারিক জমিজমা নিয়ে আলাউদ্দিনের বিরোধ চলে আসছিল। বিকেলে উভয়পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের হাসুয়ার কোপে আলাউদ্দিন ঘটনাস্থলে মারা যায় এবং প্রতিপক্ষের রূপম আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

পুলিশ ঘটনাস্থলে গেছে বলে শিবগঞ্জ থানা পুলিশ জানায়।