ভারতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আনোয়ারুল হকের দায়িত্বের মেয়াদ এক বছর বৃদ্ধি
ভারতে বাংলাদেশের হাই কমিশনে নিয়োজিত প্রেস মিনিস্টার আনোয়ারুল হকের দায়িত্বের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার দায়িত্বের মেয়াদ বাড়ানো হলো।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক নোটিফিকেশন থেকে এ কথা জানা যায়।
আনোয়ারুল হক দুইবার ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি ছিলেন। তিনি ডেইলি স্টারে নগর সম্পাদক, প্রধান প্রতিবেদক, কূটনৈতিক ও প্রতিরক্ষা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
