২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ৮০টি মাছ ধরা ট্রলারে ৫০ লাখ টাকার ডাকাতি

ভোলার তজুমদ্দিনে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত ৮০টি মাছ ধরার ট্রলার থেকে ডাকাতরা প্রায় ৫০ লক্ষাধিক টাকার মাছ, জাল ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এছাড়া মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে তিন কোটি টাকার সিমেন্ট তৈরির কাঁচামালসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

ভোলা প্রতিনিধি জানান, ডাকাতিকালে দা দিয়ে কুপিয়ে ডাকাতরা ৪০ জন জেলেকে আহত করে। এছাড়া তারা একশ’ ৭০ জন জেলেকে নদীতে নিক্ষেপ করে। তাদের মধ্যে দু’জন নিখোঁজ রয়েছে বলে জেলেরা জানায়।

ভোলা প্রতিনিধি আরও জানান, এমভি মনিরুল ইসলাম নামে একটি পণ্য বোঝাই জাহাজ চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ভোলার তজুমদ্দিন উপজেলায় এমভি খুলনা নামে অপর একটি জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে এমভি মনিরুল ইসলামের তলা ফেটে যায় এবং আস্তে আস্তে মালামালসহ নদীতে ডুবে যায়।