পাবনায় চরমপন্থি ক্যাডারকে জবাই করে হত্যা
পাবনায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা এক চরমপন্থি ক্যাডারকে জবাই করে হত্যা করেছে।
পুলিশ বুধবার সকালে আতাইকুলা থানার শ্রীকোল বাজারের কাছ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, আতাইকুলা থানার চরহাপানিয়া গ্রামের হাসেন আলীর ছেলে ও চরমপন্থী দলের ক্যাডার জালাল উদ্দিন (৪০) কে গতকাল বুধবার রাতে প্রতিপক্ষের চরমপন্থিরা অপহরণ করে শ্রীকোল বাজারের কাছে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে লাশ ডোবায় ফেলে যায়। সকালে গ্রামবাসী লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ আরও জানায়, জালাল উদ্দিন দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করে। এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা হয়েছে।
