২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গণপিটুনীতে জনযুদ্ধের ২ সদস্য নিহত

চাঁদার টাকা আনতে গিয়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম এল জনযুদ্ধ) দুই সদস্য গণপিটুনীতে নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নিহত দুই সন্ত্রাসীর নাম-বাবুল ওরফে রিপন (২২) ও বাদল (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, চরমপন্থী দলের নামে তারা শহরের বিত্তশালীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, বুধবার সকাল ১১টায় মোঃ বাবুল ওরফে রিপন ও বাদল নগরীর ইকবাল নগরের একটি ক্লিনিকের চিকিৎসক ডা. আনিসুর রহমানের কাছে আগের দাবি করা ৫০ হাজার টাকা চাঁদা আনতে যায়। এসময় স্থানীয় জনতার গণপিটুনীতে গুরুতর আহত হয়। পুলিশ আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর পৌনে ১২টায় তারা মারা যায়।

নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা আব্দুল হালিমের ছেলে রিপন এর আগে ২০০৪ সালের ২৮ ডিসেম্বর খুলনা সদর হাসপাতালের আর এম ও ডাঃ শাহজাহানের কাছে চাঁদা আনতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়। এ ব্যাপারে রিপনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলাও হয়।

এ মামলায় তার সাজা হয়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে খালাস পেয়ে রিপন আবারও চাঁদাবাজী শুরু করে। রিপন ও বাদলের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।