২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্ন স্বাদের পনিরে ভিন্ন রকম স্বপ্ন দেখায়

একেক ধরনের পনিরের স্বাদ একেক রকমের স্বপ্ন দেখায় বলে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

শফিক রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

মিররের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ব্রিটিশ চিজ বোর্ড দুইশ’ স্বেচ্ছাসেবকের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য আবিষ্কার করেছেন।

গবেষণায় তারা দেখেন, রাতে ঘুমানোর আগে রেড লিস্টার পনির খেলে স্বপ্নে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়া যায়, স্টিলটন পনির খেলে উদ্ভট স্বপ্ন এবং চেশায়ার পনির খেলে একদমই স্বপ্ন দেখা যায় না।

১০ জনের মধ্যে আট জন ঘুমানোর আগে ২০ গ্রাম স্টিলটন পনির খেয়ে উদ্ভট স্বপ্ন দেখেন। এর মধ্যে একজন নিরামিশভোজী কুমিরের স্বপ্ন দেখেন। আকেরজন স্বেচ্ছাসেবক স্বপ্নে দেখেন, একদল সৈন্য বিড়ালছানার সঙ্গে যুদ্ধ করছে।

১০ জনের মধ্যে সাত জন ‘চেডার’ পনির খেয়ে তারকাদের নিয়ে স্বপ্ন দেখেন। ছয় জন রেড লিস্টার পনির খেয়ে নস্টালজিয়ায় ফিরে যান।

ছয় জনের বেশি ল্যানকাশায়ার পনির খেয়ে বিভিন্ন কাজের স্বপ্ন দেখেন। অন্যদিকে চেশায়ার পনির খেয়ে কোন স্বপ্নই দেখেননি কেউ।

এদিকে গবেষকরা রাতে পনির খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করলেও সাধুরা বিশ্বাস করেন, ঘুমানোর আগে পনির খেলে দুঃস্বপ্ন ভর করে।

ডেইরি কাউন্সিলের ড. জুডিথ ব্রায়ানস-এর উদ্ধৃতি দিয়ে মিররে বলা হয়, পনিরে থাকা এ্যামিনো এসিডে ক্লান্তি দূর ও ঘুম ভালো হয়।