মহানগরীতে শিশু অধিকার প্রতিষ্ঠায় ওয়ার্ড কমিশনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ
ঢাকা মহানগরীতে শিশু অধিকার প্রতিষ্ঠায় সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অপরাজেয় বাংলাদেশ মঙ্গলবার আয়োজিত ‘শিশু অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে ওয়ার্ড কমিশনারদের দায়িত্ব ও অংশগ্রহণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা একথা বলেন। ডব্লি¬উভিএ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান ড. এনামুল হক। বক্তব্য রাখেন অপরাজেয় বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ইশতিয়াক আহমেদ, পরিচালক (কর্মসূচি) ওয়াহিদা বানু। সভায় ওয়ার্ড কমিশনারদের মধ্যে বক্তব্য রাখেন শাহিদা তারেক দ্বিপ্তি, আতিকুল্ল¬া, রওশনারা, আলহাজ্জ শহীদুল ইসলাম বাবুল, আলহাজ্ব আলতাফ হোসেন, বাদল সরদার, আবুল খায়ের বাবলু, বজলুর রহমান ওয়াজিত, আতিকুল ইসলাম মতিন প্রমুখ।
সভায় ওয়ার্ড কমিশনার হিসেবে তাদের দায়িত্ব, ওয়ার্ড কমিশনারগণ শিশুদের উন্নয়নে কী কী পদক্ষেপ নিতে পারেন এ সকল বিষয়ে ওয়ার্ড কমিশনাররা বক্তব্য রাখেন।
সভায় ওয়ার্ড কমিশনাররা অপরাজেয় বাংলাদেশ’র শিশুদের জন্যে শিক্ষা পদ্ধতির প্রশংসা করেন এবং এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
