২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ টেলিভিশনের ‘গ্রন্থাগারিক’ পদে সরাসরি নিয়োগের সাক্ষাৎকার ২৮ সেপ্টেম্বর

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশনের ‘গ্রন্থাগারিক’ পদে সরাসরিভাবে নিয়োগের সাক্ষাৎকার ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকার তেজগাঁও-এ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশি¬ষ্ট প্রার্থীদের সাক্ষাৎকার শুরুর ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে বলা যাচ্ছে।

যোগ্য প্রার্থীদের নামে ইতোমধ্যে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হয়েছে। কোনো প্রার্থী সাক্ষৎকারপত্র না পেয়ে থাকলে সাক্ষাৎকার অনুষ্ঠানের দু’দিন আগে, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর কমিশনের ইউনিট-৭ এ যোগাযোগ করে ডুপ্লি¬কেট প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।