২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আরও চার শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত

জেলার নড়িয়া উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার আরও চার শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

অজ্ঞাত রোগে আক্রান্ত নবম শ্রেণীর শিক্ষার্থী সাথী আক্তার (১৪), তানিয়া বেগম (১৫), তানিয়া আক্তার (১৪), লিপি আক্তার (১৫) শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শরিয়তপুরে এ নিয়ে অজ্ঞাত রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। রোগী বাড়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ এলাকায় আত্কং বিরাজ করছে।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো মজিবুল হক বাচ্চু বিডিনিউজকে বলেন, আমরা এখনও কোনও রোগ নির্ণয় করতে পারিনি।