কানাডায় শরিয়া আইনের দাবি প্রত্যাখ্যান
কানাডার অন্টারিও প্রদেশে ইসলামী শরিয়া আইন প্রয়োগ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন অন্টারিও অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ড্যাল্টন ম্যাকগিন্টি।
টরেন্টোতে দেওয়া এক ভাষণে তিনি বলেন, কানাডায় শরিয়া আইন প্রয়োগ করা হবে না। এখানে একটিই আইন থাকবে। তার এ ঘোষণার পর উদারপন্থী মুসলিমরা উল্লাস প্রকাশ করেছে। বিশেষ করে শরিয়া আইন বাস্তবায়ন না করার জন্যে মুসলিম মেয়েরা আন্দোলন করে আসছিলো।
অন্যদিকে মুসলিম পারিবারিক বিভিন্ন সমস্যা সমাধানে একটি অংশ শরিয়া আইনের দাবি করে।
অন্টারিওতে শরীয়া আইনের দাবি বাতিল করে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশটির নারী আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের একজন কানাডার ইরানি অভিবাসী হোমা আরজুমান্দ বলেন, এ আইন বাতিল করায় নারী অধিকারের বিজয় হলো।
অন্টারিও কানাডার সবচেয়ে বেশি মুসলিম অভিবাসী অধ্যুষিত এলাকা। কানাডায় বর্তমানে প্রায় ৬৫ হাজার মুসলমান বাস করছে।
