হাঁটার গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন
হাঁটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় বলে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণা ফলাফলে দেখা গেছে।
সায়েন্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, ‘সাসপেন্ডেড-লোড ব্যাকপ্যাক’ নামে অত্যাধুনিক ডিভাইস হাঁটার সময় যান্ত্রিক শক্তি উৎপাদন করবে।
সহজে বহনযোগ্য ৭ দশমিক ৪ ওয়াট শক্তি উৎপাদক এই ব্যাকপ্যাক যন্ত্র যে কোন বৈদ্যুতিক ডিভাইসকে একসঙ্গে শক্তি যোগাতে পারবে।
যখন ইচ্ছে তখন সাসপেন্ডেড-লোড ব্যাকপ্যাকের মাধ্যমে বিদ্যুৎ শক্তি পাওয়া সম্ভব। ফলে তা গবেষক, সৈন্য, ত্রাণকর্মীরা যে কোন সময় কাজে লাগাতে পারবেন। এমন কি মোবাইল ফোনের চার্জও এই ব্যাকপ্যাকের মাধ্যমে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ল্যারি রোম।
তিনি বলেন, হাটার সময় প্রতি পদক্ষেপে মানুষকে ৫-৭ সেন্টিমিটার পশ্চাদ্দেশ ওঠাতে হয়। পশ্চাতে লাগানো ব্যাকপ্যাকও এতে করে ৫-৭ সেন্টিমিটার কিছুটা উঠে আসে। পশ্চাদ্দেশের নড়াচড়ায় ব্যাকপ্যাকে শক্তি উৎপাদিত হয়।
প্যাকের ওজন এবং হাঁটার গতির ওপর শক্তি উৎপাদনের মাত্রা নির্ধারিত হয়ে থাকে। যত দ্রুত হাঁটা যাবে এর মাত্রা ততটা বাড়বে।
পেন গবেষকরা ৪০ থেকে ৮০ পাউন্ড ওজনের প্যাক পরীক্ষা করে দেখেছেন এর বাহক ধীর গতিতে হাঁটলে সর্বোচ্চ সাত দশমিক চার ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। সাধারণত মোবাইল ফোন বা নাইট ভিশন গগলসের জন্য মাত্র এক ওয়াট শক্তি প্রয়োজন হয়।
