২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় মঙ্গলবার ভোর ৪টায় এক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-২০৯৮) সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৪-০২১৯) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন এবং পরে হাসপাতালে আরও দুইজন নিহত হয়।

দুর্ঘটনাকবলিত বাসটি দুমরে মুচড়ে যায়।

নিহতদের কারও পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত হয় আরও ৩০ জন। আহতদের মধ্যে ২১ জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন আহতরা হচ্ছে-আব্দুল হাকিম (৪৫), হাফিজ উদ্দিন (৫০), ছালমা (৫০), শামীমা (৪৫), শহীদুল ইসলাম (২৫), আবুল বাশার (১৮), প্রসাদ (২৩), পারভেজ (৭), মোমেনা (১৩), মমতাজ (১৪), বাবু (৩), নাহার (১৬), জামিরুল (৩৫), জনাব আলী (৪৫), মনছের আলী (৩০), মাহমুদুল (৩০), সিরাজউদ্দিন (৭০), কামাল হোসেন (২৫), মানিক মিয়া (২৫), মোস্তফা (২৫) ও চান মিয়া (৪৩)।

এদের বাড়ি দিনাজপুর ও রংপুর জেলায়।