ত্রিপুরায় নিহত দুই বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ
ভারতের ত্রিপুরায় নিহত দুই বাংলাদেশী মোজাম্মেল ও রাজ্জাকের লাশ বিএসএফ সোমবার সন্ধ্যা সাতটা ফেরত দিয়েছে।
আখাউড়া আইসিপিতে ত্রিপুরা পুলিশের কাছ থেকে লাশ গ্রহণ করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হক। এ সময়ে ১ রাইফেল ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, লাশ ফেরত দেয়ার ব্যাপারে বিডিআর’র পক্ষ থেকে অব্যাহত ভাবে বিএসএফ’র সাথে যোগাযোগ করা হলেও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় লাশ ফেরত দিতে চার দিন সময় লেগে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহতদের লাশ আগরতলা ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালে ফ্রিজিং করে রাখা হয়েছিল।
