২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আটক আহলে হাদিস নেতার ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর

বাগেরহাটে বোমা মামলায় গ্রেফতারকৃত আহলে হাদিস নেতা দাউদ শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পুলিশের সাত দিনের আবেদনের প্রেক্ষিতে বাগেরহাট-২ আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. সবুর হোসেন সোমবার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমাণ্ডের এই আদেশ দেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোল্লাহাট উপজেলার সারুলিয়া আহলে হাদিস মসজিদের ইমাম দাউদ শেখ (৩৫) কে গত ৬ সেপ্টেম্বর তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে আহলে হাদিসপন্থী বেশ কিছু পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়। সে মোল্ল¬াহাট উপজেলার উত্তরকান্দি গ্রামের আব্দুর রশিদ শেখের পুত্র।

চারদিন জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ গত ১০ সেপ্টেম্বর তাকে বোমা হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

বাগেরহাটে গত ১৭ আগস্ট পৃথক সাতটি বোমা হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় এই পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বারাকাতুল্লাহ আল মোর্শেদ নামে এক আহলে হাদিস নেতা ও মাদ্রাসা শিক্ষক বোমা হামলায় তার সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।