২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সাইফুল্লাহ মুন্নার অকাল মৃত্যু

দৈনিক সমকালের নীলফামারী জেলা সংবাদদাতা সাইফুল্লাহ মুন্না (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

রোববার সন্ধ্যায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে ... রাজেউন)।

স্ত্রী ও কন্যাসহ রোববার বিকেলে রংপুরে ব্যক্তিগত কাজ শেষে মোটর সাইকেলযোগে নীলফামারীতে নিজ বাড়ি ফিরছিলেন। পথে রংপুর-দিনাজপুর মহাসড়কে রংপুর সিও বাজারের কাছে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তার মোটর সাইকেলটি চাপা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রী ইসরাত জাহান পল্লবী (২২), দু’কন্যা শবনিল (৭) ও মুগ্ধ (২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

সোমবার বিকেলে জানাযা শেষে মুন্নাকে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সাইফুল্লাহ মুন্না ১৯৯০ সালে স্থানীয় একটি দৈনিকে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক সংবাদের নীলফামারী জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক সমকাল এর প্রকাশনালগ্ন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করেছেন।