শতবার কারাভোগ করে রেকর্ড গড়েছেন ভারতীয় মাদক চোরাকারবারি
ভারতের এক মাদক চোরাচালানকারী শতবার কারাগার ভোগের রেকর্ড গড়েছেন।
ভারতের দক্ষিণে অবস্থিত অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের একটি আদালত ২৫ বছর বয়সী গোপাল সিংকে এক মাসের জন্য এ সাজা দিয়েছে বলে পুলিশ জানায়।
গোপাল ১৩ বছর ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত। স্থানীয় মদ বিক্রির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশে মাদক চোরাচালান নিষিদ্ধ।
