ঝুলন্ত ল্যাট্রিন অপসারণ করতে হবে: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া হাইওয়ের দুপাশ থেকে ঝুলন্ত ল্যট্রিন অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
রোববার মন্ত্রণালয়ের কক্ষে অনুষ্ঠিত জাতীয় স্যানিটেশন টাস্কফোর্সের এক সভায় এ তথ্য জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন টাস্কফোর্সের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সচিব এ.এইচ এম. আবুল কাশেম। আরো উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জানানো হয়, এবছরের জুন পর্যন্ত সারা দেশে শতকরা ৫৯ ভাগ স্যানিটেশন কভারেজ অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া পল্লী এলাকায় শতকরা ৫৭ ভাগ, পৌর এলাকায় ৭৫ ভাগ ও সিটি কর্পোরেশন এলাকায় ৭৪ ভাগ স্যানিটেশন কভারেজ অর্জিত হয়েছে।
