২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকে রোববার বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিলের ৩৭ তম নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে ২৮, ৯১, ১৮২, ৩৬৪ দিন এবং দুই বছর মেয়াদি বিলের জন্য যথাক্রমে ১০০৪ দশমিক ৮০ কোটি, ৪০ কোটি, ৫০ কোটি, ৩২ দশমিক ৪০ কোটি এবং ১৫ কোটি টাকাসহ মোট ১১৪২ দশমিক ২০ কোটি টাকার দরপত্র পাওয়া যায়।

এরমধ্যে ২৮, ৯১, ১৮২, ৩৬৪ দিন এবং দুই বছর মেয়াদি বিলের যথাক্রমে ১০০৪ দশমিক ৮০ কোটি, ২০ কোটি, ৪৫ কোটি, ৩২ দশমিক ৪০ কোটি এবং ১৫ কোটি টাকাসহ মোট ১১১৭ দশমিক ২০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়। গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ছয় দশমিক ৭০, ছয় দশমিক ৮৫, সাত, সাত দশমিক ০৫ থেকে সাত দশমিক ১৫ এবং সাত দশমিক ৪০ ভাগ।

উল্লেখ্য, চলতি সপ্তাহে মোট ১০৪২ দশমিক ৮০ কোটি টাকার বিল পরিশোধিত হবে, ফলে চলতি সপ্তাহে ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমান ৭৪ দশমিক ৪০ কোটি টাকা বৃদ্ধি পাবে।