২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন দুটি আঙ্গুর মাড়ির রোগ সারায়

সম্প্রতি ব্রিটিশ ডেন্টাল জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুটি করে আঙ্গুর খেলে শরীরে ভিটামিন সি-এর মাত্রা বাড়ে। যা দাঁতের মাড়ির রক্তপাত বন্ধ করে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 01:23 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

জার্মানির ফ্রাইডরিচ শিলার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ভিটামিন সি-এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দাঁতের মাড়ির সমস্যা প্রতিরোধ করে।

৫৮ জন ধূমপায়ী ও অধূমপায়ী ব্যক্তির ওপর দু’ সপ্তাহ ধরে গবেষণা চালিয়ে দেখা যায়, যারা পক্ষকাল ধরে খাবার গ্রহণের পর প্রতিদিন আঙ্গুর খেয়েছেন, তাদের দেহে উচ্চমাত্রায় ভিটামিন রয়েছে।

গবেষণায় দেখা গেছে, যারা আঙ্গুর খায়নি, তাদের চেয়ে অধূমপায়ীদের দেহে ভিটামিন সি-এর মাত্রা শতকরা ৫০ শতাংশ এবং ধূমপায়ীদের দেহে এই মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে।

এমন কি যারা নিয়মিত আঙ্গুর খেয়েছেন, তাদের দাঁতের মাড়ির রক্তক্ষরণও অনেকখানি কমে গেছে। ডেইলি মেইলে প্রকাশিত ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্রের মন্তব্যে জানা যায়, ভিটামিন সি দাঁতের ক্ষয় রোধ করে ও অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায়।