২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডসের যুগে ভালোবাসা ও মৃত্যু উপাখ্যান

স্ত্রী এইডস আক্রান্ত বলে বর্ধমানের প্রবীরকে সহ্য করতে হয় সামাজিক বিড়ম্বনাসহ নানা যন্ত্রণা। আর তাই দ’জনই বরণ করে নিলেন মৃত্যুকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 01:12 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সমাজ থেকে বিছিন্ন ২৯ বছর বয়সী প্রবীর সরকার স্ত্রী বাসন্তীকে প্রথমে বিষ তুলে দেন এরপর নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। চার বছর আগে ভালোবেসে একে অপরকে বিয়ে করেন তারা। কিন্তু রক্ত সঞ্চালনের মাধ্যমে বাসন্তী এইচআইভি পজিটিভ ধরা পড়ে।

ফলে একে একে বন্ধু-বান্ধব, আশেপাশের মানুষ এমনকি পরিবারের লোকেরাও তাদের সামাজিকভাবে একঘরে করে ফেলে। তামিল নাড়ুর ভেলোরে চিকিৎসার জন্য গেলেও পরে নিউমোনিয়া ও যক্ষা রোগাক্রান্ত হলে ৩০ আগস্ট দুর্গাপুরের এসডি হাসপাতালে ভর্তি করা হয় বাসন্তীকে। দুর্গাপুর হাসপাতালের চিকিৎসকরা বলেন, ১২ বছর আগে রক্ত সঞ্চালনের মাধ্যমে ভাইরাস আক্রান্ত হন বাসন্তী।

অভিযোগও পাওয়া গেছে, শুধু বাসন্তীকে নয়, প্রবীরকেও একঘরে করা হয়। এমনকি হাসপাতালে নেওয়ার সময় বাসন্তীকে রিকশায় পর্যন্ত চড়তে দেয়নি এক পড়শী। গাড়ি দিয়েও কেউ সাহায্য করেনি তাকে।

স্ত্রীর প্রতি এ অবহেলা সহ্য করতে পারেননি প্রবীর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই নির্মম এ কাজটি করেন প্রবীর।

বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে বাসন্তীর হাতে বিষের গ্লাস তুলে দেন প্রবীর। এরপর স্ত্রীর মৃত্যু নিশ্চিত হয়ে নিজে ঝুলে পড়েন ফাঁসির দড়িতে। পুলিশ শুক্রবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে।