২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে সন্দেহভাজন ৩ জঙ্গি গ্রেফতার

পার্বত্য জেলা রাঙ্গামাটির বরকল থানার দুর্গম ভূষণছড়া এলাকা থেকে পুলিশ ও গোয়েন্দারা (ডিবি) শনিবার অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজন ইসলামী জঙ্গিকে গ্রেফতার করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছে, এবায়দুর রহমান (২২), রুহুল আমিন (৩৫) এবং রফিকুল ইসলাম (৪২)। গ্রেফতারকৃতদের কাছ থেকে আহলে হাদীস সংগঠনের বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এবায়দুর রহমান স্থানীয় মসজিদের ইমাম।

১৭ আগস্ট দেশ দেশকাঁপানো সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে এদের গ্রেফতার করা হয়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার থেকে বিপুল সংখ্যক পুলিশ ও সাদা পোশাকের ডিবি পুলিশ ভারতের মিজোরাম সীমান্তের ভূষণছড়া এলাকা ঘিরে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের রাঙ্গামাটি সদরে এনে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।