২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বনদস্যু গ্রেফতার, অস্ত্র উদ্ধার

সুন্দরবনের ত্রাস হিসেবে পরিচিত বনদস্যু বারিক বাহিনীর প্রধান বারিক (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর ফুলবাড়ী গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

পুলিশ জানায়, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে বারিককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশী বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বারিকের বিরুদ্ধে একটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বারিক কয়রার উত্তর বেতকাশি ইউনিয়নের পাথরখালি গ্রামের মৃত মো. সানার পুত্র।