বরগুনায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে মাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
বরগুনার ডিকেপি রোডে শনিবার সকালে চোর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রিকশাচালক সেন্টু খাঁ (৪৫) এবং তার একমাত্র মেয়ে মাকসুদার (৭) করুণ মৃত্যু হয়েছে।
ঘটনার পর থেকে পুলিশসহ শত শত লোক বাড়িটি ঘিরে রেখেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ডিকেপি রোডের সালেহ মাস্টার তার ঘরের চারপাশে জিআই তার টানিয়ে বৈদ্যুতিক সংযোগ লাগিয়ে দেন। সদর উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামের রিকশাচালক সেন্টু খাঁ’র মেয়ে মাকসুদা তাদের মোরগ ধরতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। মেয়ের চিৎকারে বাবা সেন্টু খাঁ এগিয়ে এলে তিনিও বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করার কিছুক্ষণ পরই তারা মারা যায়।
বরগুনা পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে বরগুনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
