আজিমপুর কলোনীর ২০ টি টেলিফোন লাইনের কেবল চুরি
আজিমপুর কলোনীর প্রায় ২০ টি টেলিফোন লাইনের ক্যাবল সংঘবদ্ধ একটি অপরাধী চক্র বৃহষ্পতিবার রাতে চুরি করে নিয়ে গেছে।
আজিমপুর কলোনীর একজন টেলিফোন গ্রাহক বলেন, চোররা প্রায়ই এ ঘটনা ঘটাচ্ছে এবং এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগনকে।
গ্রাহকরা জানান, টিএন্ডটি এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে বার বার বলা হলেও তারা কোন উদ্যোগ নিচ্ছে না।
গ্রাহকদের অভিযোগ, কিছু অসাধু পিএবিএক্স ব্যবসায়ীদের সাথে অবৈধ যোগসাজশে তারা এ ঘটনা ঘটাচ্ছে।
