নীলফামারীতে বড়ই গাছ নিয়ে সংঘর্ষ-আহত ১০
বাড়ির সীমানায় একটি বড়ই গাছের মালিকানা নিয়ে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের চৌধুরীপাড়ায় এক সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আফসার আলী (৬০) ও তার কিশোর পুত্র আবুল কালাম আজাদকে (১৫) নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়। পরবর্তিতে আফসার আলীকে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় আজাহার আলী দুই বাড়ির সীমানার মধ্যে একটি বড়ই গাছ কাটতে গেলে প্রতিবেশী আফসার আলী বাঁধা দিলে এই সংঘর্ষ বাঁধে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
