২০০৪-০৫ এ অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে ৩,৬৩২টি
২০০৪-২০০৫ সালে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ১৭ ধরণের মোট তিন হাজার ছয় শত ৩২ টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন।
রংপুর-১ আসনের জাতীয় পার্টি (এরশাদ) সাংসদ মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে পাঁচটি এলএমজি, ১৪টি এসএমজি, ৯২টি একে-৪৭, ৬২টি সোড অব রাইফেল, ২৫টি এসএলআর, ১২৭টি এসবিবিএল, ৪৪৯টি দেশি বন্দুক, ১১০টি কাটা বন্দুক, ৪৫৩টি দেশি রিভলভার, ৪৬৩টি বিদেশি রিভলবার, ১৮৬টি দেশি পিস্তল, ২৬৯টি বিদেশি পিস্তল, ৫৩৬টি পাইপ গান, ৩২৫টি শুটার গান এবং ৪৮০টি এলজি।
অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জনান, বিশেষ উদ্ধার অভিযানে যারা অংশ নিয়েছে, তাদেরকে পুরস্কৃত করার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকার প্রতি বছর পুলিশ সপ্তাহে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পুরস্কৃত করে আসছেন।
