২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি হামলার আশঙ্কায় রংপুরে সাক্ষরতা দিবসের র‌্যালি হয়নি

জঙ্গি হামলার আশঙ্কায় বৃহস্পতিবার রংপুরের কোথাও আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা হয়নি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

কর্তৃপক্ষের নির্দেশে দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি বাতিল করা হয়।

সরকারি অর্থায়নে প্রতি বছর জাঁকজমকভাবে এ দিবসটি পালিত হয়ে থাকে। এবারেও দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভার কর্মসুচি হাতে নেওয়া হয়েছিলো। কিন্তু এবছর জঙ্গি হামলার আশংকায় জেলার কোথাও কোনও র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠান দায়সারাভাবে দিবসটি পালন হয়।

জেলা শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানান, কর্তৃপক্ষের নির্দেশে র‌্যালি বের করা হয়নি।

জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, র‌্যালিতে জঙ্গিরা বোমা হামলা চালাতে পারে এই আশঙ্কায় র‌্যালি বের করতে নিষেধ করা হয়।