২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১১৩তম জন্মদিন পালিত হচ্ছে

বাঙালির মহান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১১৩তম জন্মদিন বৃহস্পতিবার পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 10:43 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এ উপলক্ষ্যে সকালে শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তার জন্মদিন পালন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৮৯২ সালের ৪ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন এবং ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর পরলোক গমন করেন।

১৯৪৯ সালে তিনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এবং পরে ১৯৫৩ সালে আওয়ামী মুসলীম লীগ ‘আওয়ামী লীগ’ নামে আত্মপ্রকাশ করে।

তিনি ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং ১৯৫৬ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।