২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষিত সাপ্তাহিক ছুটি বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

জাতীয় ও অর্থনীতির বৃহত্তর স্বার্থে বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) শুক্র-শনি দুই দিন ছুটির পরিবর্তে শুক্রবার দুই ঘণ্টা কর্মদিবস, শনিবার অর্ধদিবস ছুটি এবং রোববারে ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এক বিবৃতিতে সিসিসিআইয়ের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ) দুই দিন ছুটির সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করে বলেন, এতে করে বাংলাদেশ সপ্তাহে তিনদিন বিশ্ব বাণিজ্য থেকে বিচ্ছিন্ন থাকবে এবং দুই দিনের জন্য বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ থাকবে।

তিনি বলেন, শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে রোববারে ছুটি থাকার ফলে প্রাচ্য, মধ্যপ্রাচ্য ও প্রতীচ্যের সাথে বাণিজ্য বন্ধ হয়ে যাবে।

কোরান থেকে উদ্ধৃতি টেনে চেম্বার নেতা বলেন, শুক্রবারে ছুটির ব্যাপারে ইসলামে কোনও বিধিনিষেধ নেই। পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বাংলাদেশের মতো অনেক মুসলিম দেশেই রোববার সাপ্তাহিক ছুটির দিন।

কোটা পরবর্তী সময়ে দুই দিনের সাপ্তাহিক ছুটি বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে বলে তিনি জানান। জাহাজ ও কন্টেইনার খালাসের ক্ষেত্রে বাধার সৃষ্টি হওয়ায় ও কাস্টমস, ব্যাংক ও রফতানি উন্নয়ন ব্যুরো বন্ধ থাকার ফলে আমদানি-রফতানি কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তিনি জানান।