চট্টগ্রামে ইত্তেফাক কর্মীকে চাপা দেওয়া ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ
চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক ইত্তেফাকের কর্মচারী একরামুল হককে বহনকারী সিএনজি অটো রিকশা চাপা দেওয়া ঘাতক ট্রাকটিকে পুলিশ বুধবারেও আটক করতে পারেনি।
মঙ্গলবার সকালে একরামুল তার স্ত্রী সাদিয়া ইসলাম ঋতুসহ সিএনজি অটোরিকশাযোগে বান্দরবান যাওযার সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা পড়ে। ঘটনাস্থলেই একরামুল হকের মৃত্যু হয় এবং তার স্ত্রী ও অটোরিকশা ড্রাইভার আহত হয়।
চন্দনাইশ পুলিশ জানায়, নাম্বার জানা না থাকায় ঘাতক ট্রাকটির কোন হদিস বের করা যায়নি। তা ছাড়া এই ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।
এদিকে পোর্স্টমটেম শেষে গত রাতেই একরামুল হকের লাশ তার গ্রামের বাড়ি লাকসাম পাঠিয়ে দেয়া হয়েছে।
আহত ঋতুকে তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
