বোমা বিস্ফোরণের ঘটনাকে গুরুত্বের সাথে বিবচনা করে পদক্ষেপ নেওয়া দরকার: চামাস
ঢাকাস্থ মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ চামাস বুধবার বলেছেন, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণের ঘটনাকে গুরুত্বের সাথে বিবেচনা করে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার।
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কাযৃালয়ে সাক্ষাৎ শেষে চামাস সাংবাদিকদের বলেন, আমি ঘটনাটিকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছি এবং আমার বিশ্বাস বাংলাদেশের কাছেও বিষয়টি একই রকম গুরুত্বপূর্ণ এবং সে বিবেচনা থেকেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ যেভাবে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে তা অত্যন্ত কার্যকর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে এফবিআই’র কোনও তদন্তকারী বাংলাদেশে আসছে কিনা সে ব্যাপারে এক প্রশ্নের জবাবে চামাস বলেন, আমি তা মনে করি না, তবে আমরা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি।
পররাষ্ট্র মন্ত্রীর সাথে তার আলোচনার বিষয়ে জানতে চাইলে চামাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কীভাবে এবং কী ধরনের সহযোগিতা বাংলাদেশকে করতে পারে তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা শুধু সম্ভাবনার দিকগুলো নিয়ে কথা বলেছি, কোনও সুনির্দিষ্ট কিছু নয়।
হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে বিপর্যস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার সহযোগিতা দেওয়ায় চামাস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
