২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জামায়াতে ইসলামীর সাবেক আমীরের ছেলে গ্রেফতার

সতের আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ বুধবার হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা সাইদুর রহমানের ছেলে শামীমকে (২৫) গ্রেফতার করেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শহরের তিনকোনা পুকুর পাড়ে অবস্থিত শামীমের ব্যবসা প্রতিষ্ঠান আইবি কম্পিউটার থেকে তাকে গ্রেফতার করা হয়।

তবে গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।