২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ও দ্বিতীয় শ্রেনীর ৪৫ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে

বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর প্রথম ও দ্বিতীয় শ্রেনী পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে স্থায়ীভাবে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

দুর্নীতি দমন কমিশন বুধবার এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রথম শ্রেনীর পদমর্যাদার সহকারী পরিচালক/ জেল্ াদুর্নীতি দমন অফিসার ১৩ জন এবং দ্বিতীয় শ্রেণির পরিদর্শক পদে ২২ জন কর্মকর্তা রয়েছেন।

কমিশন সুত্রে জানা যায়, কমিশন বিলুপ্ত ব্যুরোর কর্মকর্তা-কর্মচারিদের কমিশনে ফিরিয়ে আনতে কমিশনের আইনের ধারা অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে।

চলতি মাসেই কমিশনে জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে।