ফেনীতে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
ফেনীতে শিশু হত্যার মামলার রায়ে আদালত একজনকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে।
সাজাপ্রাপ্ত আসামীর নাম সাখাওয়াত হোসেন দিদার। বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ মো. দিদার আলী ফকির এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৬ ডিসেম্বর ঈদের দিন সকালে ধলিয়া ইউনিয়নের ধলিয়ার গ্রামের পর্তুগাল প্রবাসী শাহজাহানের চার বছরের সন্তান সাব্বির আল সাকিব আকাশকে খেলনা কেনার নাম বলে শাহজাহানের দত্তক পুত্র সাথাওয়াত হোসেন দিদার তাকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে লাশ পুঁতে রাখে। আধঘন্টা পরে লাশ ভেসে ওঠলে সবাই ধরে নেয় নেয়, আকাশ পানিতে ডুবে মারা গেছে।
ঘটনার কিছুদিন পর দিদার পর্তুগালে শাহজাহানকে ফোন করে জানায়, আকাশ পানিতে পড়ে নয়, তাকে হত্যা করা হয়েছে। এসময় দিদার শাহজাহানের স্ত্রী ও কন্যাকে হত্যার হুমকি দেয়। স্থানীয় একটি দোকান থেকে করা এই ফোনের সূত্র ধরে এলাকাবাসী তাকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে তার লাশ তুলে ময়না তদন্ত সম্পন্ন হয়। ময়না তদন্তে হত্যার আদালত পাওয়া যায়। পরে নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা দিদারকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করে।
মামলার বিবরণ থেকে আরও জানা যায়, দিদার পর্তুগাল যেতে চাইলে শাহজাহান ও তার স্ত্রী এতে সায় দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে দিদার এ ঘটনা ঘটায়।
