ভূটানের প্রধানমন্ত্রী লিয়নপোকে খালেদা জিয়ার অভিনন্দন
ভূটানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হওয়ায় লিয়নপো সাংগে গেদুপকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার অভিনন্দন জানিয়েছেন।
ভূটানের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় বেগম জিয়া তার (লিয়নপো) সময়কালে বাংলাদেশ ও ভূটানের মধ্যকার বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
