২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় কোস্টগার্ড সদস্যদের পিটুনিতে অর্ধশতাধিক রিকশাচালক আহত

কোস্ট গার্ডের কমান্ডারের নির্দেশে কোস্টগার্ড সদস্যরা সোমবার রাতে বরগুনা জেলার পাথরঘাটায় বেধড়কভাবে পিটিয়ে অর্ধশতাধিক রিকশাচালক আহত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

কোস্ট গার্ডের কমান্ডারের গায়ে রিকশার ধাক্কা লাগায় তিনি ক্ষুব্ধ হয়ে এ নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোস্টগার্ডের কমান্ডার আ: গাফফার সোমবার রাতে পাথরঘাটার গোল চত্বর দিয়ে হাটার সময় তার গায়ে একটি রিকশার ধাক্কা লাগে। এ ঘটনার জের ধরে কোস্টগার্ড সদস্যরা গোল চত্বর, লঞ্চঘাট, বিআরটিসি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে গিয়ে রিকশাচালকদের বেড়ধক পিটুনি দেয়। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে রিকশাচালকরা পাথরঘাটা ইউএনও অফিস একঘন্টা অবরোধ করে রাখে।

এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।