২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছিনতাইকারি গণপিটুনির শিকার

খুলনার দৌলতপুরে এক মসজিদের খাদেমের কাছ থেকে চার হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে খলিলুর রহমান (৪০) নামে এক ছিনতাইকারি গণপিটুনির শিকার হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

স্থানীয় দেয়ানা মসজিদের খাদেম আমীর আলী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার সামনে ছেড়া টাকা বদল করার সময় তিন ছিনতাইকারি কৌশলে তার ব্যাগ থেকে চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে আমীর আলীর চিৎকারে জনতা এগিয়ে এসে খলিলকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। তবে, অন্য দুই ছিনতাইকারি পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে পুলিশ গুরুতর আহত খলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।