২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভারতীয় নাগরিক গ্রেফতার

কুমিল্লা শহরের রাজগঞ্জ থেকে বিডিআর সদস্যরা মঙ্গলবার সকালে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশে সোপার্দ করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 02:51 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার সীমান্ত এলাকার বিবির বাজার বিওপির বিডিআরদের সঙ্গে ওই ভারতীয় নাগরিকের অবৈধ লেনদেন ছিল। সোমবার সন্ধ্যায় ব্যবসা নিয়ে বিরোধ দেখা দিলে বিডিআর সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে।

পুলিশ জানায়, কোতয়ালী থানায় সোপার্দকৃত ভারতীয় নাগরিক চান মিয়া মৈশান (৪০) এর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।