২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে ১ জন নিহত

সাতকানিয়া থানার দনি ঢেমশা গ্রামে সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নুরনবী (৬০) নামের একজন খুন হয়েছে। এই ঘটনায় আহমদ ছফা (৫৭) নামের আরেক জন গুলিবিদ্ধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সাতকানিয়া পুলিশ জানায়, গত রাত তিনটায় ৫/৬ জনের এক দল সন্ত্রাসী দনি ঢেমশার হাজি বাড়ীতে হানা দেয়। সন্ত্রাসীরা গৃহকর্তা নুরনবীকে ঘর থেকে ডেকে এনে পেটে গুলি করে। গুলির শব্দে পাশের বাড়ীর আহমদ ছফা বেরিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও গুলি করে।

ঘটনাস্থলেই নুরনবী মারা যায়। গুলিবিদ্ধ আহমদ ছাফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ঘাড়ের ডান পাশে গুলি লেগেছে।

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে লোকমান হোসেন বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।