২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৫০

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুছাই নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে হবিগঞ্জ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলগামী একটি অতিরিক্ত যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো জ-১২৪২ ) ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই বাসের চালক আব্দুল হাকিম (৩৫) ও সুমন রবি দাস (৩০) নিহত হয়। গুরুতর আহত একজনকে হাসপতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছে।

আহতদের মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।