২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জন নিহত

কক্সবাজার শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা এলাকা সংলগ্ন একটি বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোমবার ভোরে দু’জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 01:51 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

নিহত দু’জনের নাম হল-নুরুল আফসার (২২) ও মুন্না (২১)।

সূত্র জানায়, পাহাড়তলীর অ্যাডভোকেট জাফর আলমের বাড়ি থেকে এর আগে দুইবার পানির মটর চুরির কারণে তিনি পানির মটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।

নুরুল আফসার ও মুন্না জাফর আলমের বাড়ির পানির মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।

পুলিশ সকাল ৯টায় লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।আফসার এবং মুন্না রাজমিস্ত্রির কাজ করতো।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।