জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বরিশাল বাস মালিক সমিতি সোমবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
সূত্র জানায়, বরিশাল বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের ফলে বরিশালের সাথে রাজধানী ঢাকা, যশোর, সাতক্ষীরা, বেনাপোল, খুলনাসহ দুরপাল্লার নয়টি রুটে এবং অভ্যন্তরীন তিনটি রুটে বাস এবং ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
