লিটন হত্যার বিচার দাবিতে স্মারকলিপি, মতবিনিময়
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রদল নেতা লিটনের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রোববার লিটনের মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
উপাচার্য ড. মোসলেহ উদ্দিন নিহতের মা অহিদুন্নেছা ও তার পরিবারকে সুষ্ঠু বিচার ও যোগ্যতা অনুসারে চাকরির আশ্বাস দেন।
এ সময় ড. সাদেকুল করিম, ড. আব্দুল হাই চৌধুরী, রফিকুল ইসলাম, শাহরিয়ার পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অহিদুন্নেছা বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে মতবিনিময়কালে লিটন হত্যাকাণ্ডে জড়িত ছাত্রদল নেতাদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
