২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি না পেয়ে

শিক্ষা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্যে মাধ্যমিক শিক্ষা মান উন্নয়ন প্রকল্পের গাড়ি চেয়ে না পাওয়ায় রোববার প্রকল্প পরিচালককে (পিডি) সচিবালয় ডেকে এনে ধমকালেন শিক্ষা সচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সংশ্লিস্ট সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের পারিবারিক কাজের জন্যে সম্প্রতি ওই প্রকল্পের পিডির কাছে প্রকল্পের একটি মাইক্রোবাস চাওয়া হয়।

কিন্তু পিডি লিখিতভাবে মন্ত্রণালয়কে জানান, গাড়ির  জ্বালানি তেল খরচের ব্যাপারে অডিট আপত্তি রয়েছে। এর নিস্পত্তি না হওয়া পর্যন্ত গাড়ি সরবরাহ করা সম্ভব নয়।

সূত্র জানায়, প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০০০ সাল থেকে শুরু হয়। এ প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিক্ষা অফিস নির্মাণসহ শিক্ষার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়।