২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

কুড়িগ্রাম শহরের কাছে কাঁঠালবাড়ী এলাকায় রোববার ভোরে একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত এবং তিনজন আহত হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

নিহত ব্যক্তি ট্রাক ড্রাইভার হাসানুর ইসলাম (২৮)। আহতরা হল ট্রাকের তিন যাত্রী সৈয়দ আলী, পরিমল এবং আমিনুল ইসলাম।

আহতদের প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ জানায়, ট্রাকটি রংপুর থেকে চিলমারী যাচ্ছিল।