২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

নগরীতে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলায় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক মাসে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে মোট ১৯২ জন রোগী ভর্তি হয়েছে। তবে ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ২ সেপ্টেম্বর পাঁচজন, ১ সেপ্টেম্বর ছয়জন, ৩১ আগস্ট একজন, ৩০ আগস্ট ছয়জন ও ২৯ আগস্ট চারজন রোগী ভর্তি হয়েছে।

দেশে ২০০০ সালে প্রথম বারের মতো ডেঙ্গু রোগের লক্ষণ দেখা দেয়। সেই থেকে এ পর্যন্ত মোট ২১৮ জন এ রোগে মৃত্যুবরণ করেছে।

এর মধ্যে ২০০০ সালে ৯৩ জন, ২০০১ সালে ৪৪ জন, ২০০২ সালে ৫৮ জন, ২০০৩ সালে ১০ জন এবং ২০০৪ সালে ১৩ জনের মৃত্যু হয়।