২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র্যাব গাজীপুরে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে

গাজীপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সহ--সভাপতি আখতার হোসেনকে (৪৫) র্যাব সদস্যরা শনিবার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

জানা গেছে, আখতার হোসেন রাজনীতির পাশাপাশি বাসস্ট্যান্ড জামে মসজিদে ইমামতি করেন। মাগরিবের নামাজ পড়ানো শেষে তিনি মসজিদ থেকে বেরোনোর পর সাদা পোশাকধারী র্যাব সদস্যরা তাকে আটক করে সঙ্গে আনা ট্যাক্সি ক্যাবে করে নিয়ে যায়।

জেলা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা আখতারের আটকের খবর নিশ্চিত করছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে রাত ৯টার দিকে তিনি এ আটকের খবর জানেন না বলে জানান।

আওয়ামী লীগের নেতাদের ধারণা, ১৭ আগস্ট গাজীপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় আখতারকে জড়ানোর উদ্দেশ্যে আটক করা হয়েছে।