শ্রীলংকার উদ্দেশে বিমানবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম পাঁচদিনের শ্রীলংকা সফরে শনিবার ঢাকা ত্যাগ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানা যায়, সফরকালে তিনি শ্রীলংকার বিমানবাহিনী প্রধান এবং প্রতিরক্ষা সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি শ্রীলংকার বিমানঘাঁটিসহ বেশ কয়েকটি প্রতিরক্ষা স্থাপনা পরিদর্শন করবেন।
অন্যদিকে তিনি চলতি মাসের ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত পাকিস্তান সফর করবেন। এসময় তিনি পাকিস্তানের বিমানবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
