২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে উদ্ধার করা অস্ত্রশস্ত্র ইসলামী জঙ্গি গ্র“প আরএসও’র ?

পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম অঞ্চল নাইক্ষ্যংছড়ির পাহাড়ে উদ্ধার করা অস্ত্রশস্ত্রগুলোর মালিকানা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গত কয়েক মাসে একই এলাকা থেকে উদ্ধার করা বিপুল পরিমান অস্ত্র ভাণ্ডারের উৎস কোথায়, এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, মায়ানমার -- বান্দরবান -- কক্সবাজারের দুর্গম পাহাড় ও অরণ্যে ঘেরা সীমান্তের প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ এলাকা বাংলাদেশের স্বাধীনতার পর গত ৩৪ বছর ধরেই অরক্ষিত। দূর্গমতার সুযোগে ওপার থেকে মাঝে মাঝেই বিদেশী গেরিলা গ্র“পগুলো এপারের লোকালয়ে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপতৎপরতা চালায়।

এছাড়া গেরিলা যুদ্ধের খরচ জোগাতে এসব সশস্ত্র গ্র“প আবার অস্ত্র চোরাচালান, মাদক ও কাঠ চুরির অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে।

পাহাড়ের একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ির জঙ্গল থেকে রাতভর উদ্ধার করা অস্ত্রশস্ত্রগুলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও)। ১৯৯০ সালের শুরুতে ইসলামী জঙ্গি সংগঠন আরএসও মায়ানমারের আরাকান রাজ্য স্বাধীন করার লক্ষ্যে গোপনে চট্টগ্রামে বসায় সদর দপ্তর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এদের দাতা গোষ্ঠি হিসেবে অর্থের জোগান দেয়।

জানা যায়, ১৯৯২ -- ৯৩ সালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পেরে আরএসও এদেশীয় কয়েকটি ইসলামী জঙ্গি সংগঠনের সহায়তায় শরণার্থী শিবিরগুলোতে সশস্ত্র অপতৎপরতা গড়ে তোলে। সে সময় বাংলাদেশে আরএসও’র কথিত নেতা ছিলো, ড. ইউনুস। ’৯০ এর দশকের শেষভাগে আরএসও’র কয়েকটি সশস্ত্র উপদলীয় দ্বন্দ্বে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এ সময় ড. ইউনুস আতœগোপন করেন।

জানা যায়, সম্প্রতি পাহাড়ে সেনা ও বিডিআর তৎপরতা বেড়ে যাওয়ায় আরএসওসহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বিদেশী গেরিলাগ্র“প অস্ত্র নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরা নিরাপদ মনে করছে না। এ কারণে অস্ত্রশস্ত্র হাইড -- আউটে ফেলে তারা এপাড় -- ওপাড়ের গ্রামাঞ্চলে সাধারণ পাহাড়ি মানুষের সঙ্গে মিশে যাচ্ছে।

এ কারণে গত কয়েকমাসে পাহাড়ের সীমান্ত এলাকা থেকে অস্ত্রশস্ত্র যা -ই উদ্ধার করা হয়েছে, তার বেশীরভাগই পাওয়া গেছে পরিত্যক্ত অবস্থায়। হাতেনাতে গ্রেফতারের সংখ্যা প্রায় নেই বললেই চলে।

মাঝে মাঝে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা ও বাংলাদেশের বিডিআর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এসব গেরিলা গ্র“পগুলোর হাইড -- আউট বা অস্থায়ী ছাউনি ভেঙে দেয়। উদ্ধার করা হয় বিপুল পরিমান একে -- ৪৭, এম -- ১৬ রাইফেল, মর্টারসহ অত্যাধুনিক অস্ত্র -- শস্ত্র ও গোলা -- বারুদ।

মায়ানমার-বান্দরবান সীমান্তে এখন সক্রিয় গ্র“পগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরাকান (নুপা), আরাকান রোহিঙ্গা ইন্টারন্যাশনাল ফ্রন্ট (আরিফ), ন্যাশনাল ই্উনাইটেড ফ্রন্ট অব আরাকান (নাফা), আরাকান পিপলস আর্মি (এপিএ), ডেমোক্রেটিক পার্টি অব আরাকান (ডিপিএ), আরাকান আর্মি (এএ), আরাকান কমিউনিস্ট পার্টি (এসিএ), আরাকান ন্যাশনাল পার্টি (এএনপি), আরাকান লিবারেশন পার্টি (এএলপি) এবং  রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)।

এই গেরিলা গ্র“পগুলোর বান্দরবানের লামা, আলিকদম, রুমা, নাইক্ষংছড়ি, থানচি, রোয়াংছড়িসহ বিভিন্ন দূর্গম পাহাড়ে রয়েছে শতাধিক ক্যাম্প। এ সব ক্যাম্পের অধিকাংশই আবার অরক্ষিত সীমান্ত এলাকায়।

নিরাপত্তা বাহিনীর  সূত্র জানায়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরের আগে সন্ত্রাস দমনে বান্দরবানে নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি দুর্ধর্ষ শিকারী মুরং জনজাতির যুবকদের সংগঠিত করে গঠন করা হয়েছিলো মুরং বাহিনী। শান্তিচুক্তির পর কয়েক বছর আগে মুরং বাহিনী বিলুপ্ত করায় এখন অন্য যে কোনো সময়ের চেয়ে জেলায় বিদেশী গেরিলা গ্র“পের অপতৎপরতা বেড়েছে।

বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের বিষয়ে  শুক্রবার বান্দরবান ও চট্টগ্রামে সেনাবাহিনী, বিডিআর ও র্যাব একাধিক প্রেস ব্রিফিঙে বিস্তারিত তথ্য দিলেও ওই অস্ত্রগুলোর উৎস কি -- এ সম্পর্কে আশ্চর্যজনকভাবে তারা নিরব থাকে।

এদিকে প্রচলিত অস্ত্র আইন অনুযায়ী, উদ্ধার করা অবৈধ অস্ত্রগুলো সংশ্লিষ্ট নাইক্ষ্যংছড়ি থানায় জমা দেওয়ার কথা থাকলেও শনিবারও এসব অস্ত্রশস্ত্র ওই থানায় জমা দেওয়া হয়নি। এ কারণে  এ সব অস্ত্রের উৎস সম্পর্কে তারাও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।